ঐতিহাসিক সেই ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। খেলা শেষ হওয়ার পর ‘অ্যাডিডাস আজতেকা’ মডেলের ম্যাচ বলটি তিনি নিজের কাছে রেখে দেন এবং প্রায় ৩০ বছরেরও বেশি সময় যত্ন সহকারে সংরক্ষণ করেন। ২০২৩ সালের একটি লিখিত দলিলে তিনি জানান যে, ওই ৯০ মিনিটে কেবল এই একটি বলই ব্যবহৃত হয়েছিল—যা পরবর্তীতে নিরপেক্ষ পরীক্ষায় প্রমাণিত হয়।
এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে হাতবদল করেছিলেন। এরপরের বছর নতুন মালিক এটি পুনরায় বিক্রির চেষ্টা করলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বলটি অবিক্রিত থেকে যায়।
অবশেষে ৩৩ লাখ ডলার ভিত্তিমূল্যে ঐতিহাসিক এই বলটি নতুন ঠিকানা খুঁজে পেল। প্রসঙ্গত, ওই একই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালের এক নিলামে ৯৬ লাখ ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়েছিল।