calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অপরাধ / কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা জমি নিয়ে বিরোধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা জমি নিয়ে বিরোধে

মিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু মিয়া (৫৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ১২:৫৮
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩২ বার পঠিত

নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে খালেদা আক্তার বেবি (৭০) ও একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মঞ্জুরুল আলম ওরফে তোতু (৪০)। নিহত খালেদা আক্তার দেবিদ্বার উপজেলার খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারটির সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জুরুল আলমের শাশুড়ি জোসনা বেগম ও স্বজন মো. শফিকুল ইসলাম বলেন, পুরোনো জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।