calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / বিনোদন / বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী,মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী,মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ,

মাহওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন তিনি। এরই মধ্যে কাছের মানুষ ও সহকর্মীদের নিয়ে ঘরোয়া আয়োজনে সেরে ফেলেছেন বেবি শাওয়ার। গতকাল সোমবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ০১:৫৩
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৯ বার পঠিত

চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী। এরপর থেকেই তাঁর মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় আগ্রহ। এবার সেই আনন্দেরই অংশ হিসেবে আয়োজন করা হলো বেবি শাওয়ারের।

অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া গেট টুগেদারের মতো। এতে মৌসুমীর সহকর্মী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে সময় কাটান হবু মা মৌসুমী।

বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। বিভিন্ন বিষয়ে দু‘জনের মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

এ অনুষ্ঠান প্রসঙ্গে মৌসুমী জানান, তাঁর মা হওয়ার আনন্দ ভাগ করে নিতে বন্ধুরাই স্বল্প পরিসরে এই আয়োজন করেছিলেন। সে কারণে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আয়োজনের তালিকায় ছিল মাছ, ভাতসহ নানা ধরনের খাবার।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হওয়ার কথা মৌসুমী হামিদের। জীবনের নতুন এই অধ্যায়ে পা রাখার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।