calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / এখনও চুক্তির সুযোগ আছে ইরানের সঙ্গে : জেডি ভ্যান্স
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এখনও চুক্তির সুযোগ আছে ইরানের সঙ্গে : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বা শর্তাবলি সঠিকভাবে মেনে চললে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা বা নতুন চুক্তিতে পৌঁছানোর পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এর জন্য তেহরানকে কেবল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ • বিকাল ০৫:০০
history আপডেট: ২৯ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৩ বার পঠিত

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন- ইরান যদি দায়িত্বশীল ও সঠিক আচরণ করে, তবেই তাদের সঙ্গে চুক্তি করা সম্ভব।

কূটনৈতিক আলোচনার নীতি ব্যাখ্যা করে ভ্যান্স বলেন, চুক্তি বাস্তবায়নে প্রথম শর্ত হলো ইরানকে যুক্তরাষ্ট্রের কাছে করা তাদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে। আমাদের মূল নীতি খুব সহজ- আমরা আলোচনা করব, তবে তা কোনো ফাঁকা বুলি বা মুখের কথার ওপর ভিত্তি করে নয়, বরং তাদের বাস্তব কাজের ওপর ভিত্তি করে। আগামী কয়েক মাস ওয়াশিংটন এই নীতিতেই ইরানের বিষয়ে এগোবে বলে জানান তিনি।

একই সাক্ষাৎকারে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে ভ্যান্স দাবি করেন, বর্তমানে তেহরানের শাসনকাঠামো অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কট্টরপন্থি, রক্ষণশীল, সংস্কারপন্থি এবং ধর্মীয় আলেমদের পৃথক প্রভাব রয়েছে। এছাড়া দেশটির নতুন সর্বোচ্চ নেতা বাস্তব পরিস্থিতি ও প্রতিদিনের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে বেশ বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন তিনি।