calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / জাতীয় / কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে মিলবে বৃষ্টির পূর্বাভাস ও কৃ্ষি সুবিধা: প্রধানমন্ত্রী তারেক রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে মিলবে বৃষ্টির পূর্বাভাস ও কৃ্ষি সুবিধা: প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আগামী দিনের বৃষ্টির পূর্বাভাস জানার পাশাপাশি কৃষিকাজে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ৪০ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ • দুপুর ০২:৪৯
history আপডেট: ১৪ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ লক্ষ্যেই কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শেষ করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করলে কৃষক কার্ডের মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ ও আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষক কার্ডের অন্যান্য সুবিধার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা তাঁদের ফসলের বিমা করতে পারবেন। পাশাপাশি ব্যাংকঋণ নেওয়ার ক্ষেত্রেও সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, কৃষক কার্ডের সঙ্গে মোবাইল ফোনভিত্তিক তথ্যসেবা যুক্ত করা হবে। এর মাধ্যমে কৃষকেরা পরদিন বৃষ্টি হবে কি না, সে সম্পর্কে জানতে পারবেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাঁরা বীজ বপন বা জমিতে সার প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।