calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / দারোয়ানী রেলস্টেশন চালু ও আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দারোয়ানী রেলস্টেশন চালু ও আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ

নীলফামারীর বন্ধ থাকা ঐতিহ্যবাহী দারোয়ানী রেলস্টেশন চালু ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ • রাত ১০:৫০
history আপডেট: ১৩ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত


অবরোধের কারণে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, দারোয়ানী একটি ঐতিহ্যবাহী ও ব্যবসাবাণিজ্যনির্ভর এলাকা। একসময় এ স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি ছিল। ব্যবসায়ীরা এখান থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করতেন। বর্তমানে মাত্র একটি লোকাল ট্রেন থামায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে বন্ধ স্টেশনটি দ্রুত চালুর দাবি জানান তিনি।


নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান বলেন, দারোয়ানী স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার যৌক্তিকতা রয়েছে। উত্তরা ইপিজেডের পাশাপাশি এলাকায় বিজিবি ক্যাম্প রয়েছে। এ ছাড়া চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। এসব বিবেচনায় স্টেশনটি চালু করা প্রয়োজন।


নীলফামারী জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে কথা বলেছি। স্থানীয়দের দাবী লিখিতভাবে পাওয়া গেলে সেটি পাঠানো হবে এবং তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।