calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ • বিকাল ০৩:৩২
history আপডেট: ৫ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান।

সভায় বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক, সেক্রেটারি মো. আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, ১৫ বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর হোসেন ও শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার মাসুদ রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মঞ্জুরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ফুলবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।