calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু

পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ • সকাল ১০:০১
history আপডেট: ৪ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

গরুর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন গরুর ওপর হাত না তোলে বা গরুর ক্ষতি না করে। পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ঘটনা ঘটলে তাঁর চেয়ে কঠোর অবস্থান আর কেউ নেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সীমান্তে অবৈধ কার্যক্রম নিয়েও হুঁশিয়ারি

জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন শুভেন্দু। তিনি বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম ঠেকাতে সীমান্তসংলগ্ন এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না।

এ ছাড়া যাঁদের তিনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন, তাঁদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেন তিনি।

একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার ওপরও গুরুত্বারোপ করেন বিজেপির এই নেতা।

জনসভায় দেওয়া বক্তব্যে গোহত্যা, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব আইন—এসব বিষয়কে সামনে আনেন শুভেন্দু অধিকারী।