calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / রাজনীতি / পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬ • দুপুর ০১:৪৮
history আপডেট: ১ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। কোথাও ভাঙচুর, আবার কোথাও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো মালিক কিংবা শ্রমিক নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কোনো শ্রমিকেরই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের মতো কাজে জড়িত হওয়া উচিত নয়। তাঁর আশঙ্কা, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প খাতকে ধ্বংসের চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

জামায়াত আমিরের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন এ ধরনের অস্থিরতা শিল্প খাতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, দেশের পোশাকশিল্পের সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এ পরিস্থিতিতে শিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক, দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।