calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / জাতীয় / আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ জনকে আটক করা হয়। পরে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬ • বিকাল ০৫:৫৪
history আপডেট: ১ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত

সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করে আসছিল।

চক্রটির সদস্যরা পাসপোর্টের আবেদন ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, প্রয়োজনীয় নথির ঘাটতি পূরণ এবং ভুল সংশোধনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিতেন। এমনকি ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়া এবং দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েও মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও গ্রাহকদের পাসপোর্ট সরবরাহ করা হতো না। কোথাও কোথাও জাল কাগজপত্রের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে।

এ ধরনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাধারণ মানুষের পাসপোর্ট সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে আগারগাঁও পাসপোর্ট অফিসকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।