calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / তথ্য ও প্রযুক্তি / অ্যাপল মিক্সড রিয়েলিটি হেডসেট আনল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

অ্যাপল মিক্সড রিয়েলিটি হেডসেট আনল

অবশেষে মিক্সড রিয়েলিটি হেডসেট উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সোমবার অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস সম্মেলনে ‘ভিশন প্রো’ নামের হেডসেটটি উন্মোচন করা হয়। হেডসেটটির দাম ৩৪৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন ২০২৩ • দুপুর ০১:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

বিশেষজ্ঞরা বলছেন, হেডসেটটি দেখতে অনেকটাই স্কি গগলস এর মতো। যা দেখা ও শোনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। ব্যবহারকারীরা এটি দিয়েই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাপস ব্যবহার, মুভি দেখা এবং ডকুমেন্টস লিখতে পারবেন। এটিতে থাকছে ১২ টি অত্যাধুনিক ক্যামেরা, যা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে। এছাড়া থাকছে ছয়টি মাইক্রোফোন। চোখ ও হাত দিয়ে সহজেই এটাকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে সেন্সর।

দুই ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে হেডসেটটি। অ্যাপলের মিক্সড হেডসেট আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। ওই বছরের শেষের দিকে বিশ্বব্যাপী এর বাজারজাত হতে পারে। 

ওয়েডবুশ সিকিউরিটিজের অ্যানালিস্ট ডেন ইভস আশা করছেন প্রথম বছরে মাত্র দেড় লাখ হেডসেট বিক্রি হতে পারে৷ সংখ্যাটি অ্যাপলের হিসেবে খুবই সামান্য, কারণ বছরে ২০০ মিলিয়নের বেশি আইফোন বিক্রি করে অ্যাপল৷

tag ট্যাগ: #1111