calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / ইইউ নজর রাখবে জাতীয় নির্বাচনের আগে-পরের পরিস্থিতির ওপর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ইইউ নজর রাখবে জাতীয় নির্বাচনের আগে-পরের পরিস্থিতির ওপর

বাংলাদেশে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগের এবং পরের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ • রাত ০৯:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

সম্প্রতি নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সফর করে যাওয়া ইইউর স্বাধীন বিশেষজ্ঞ দল প্রসঙ্গে গিলমোর বলেন, ইইউর প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল সফর শেষে ব্রাসেলসে প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইইউর বিশেষ প্রতিনিধি।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। ইউরোপের বাজারে পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধার (জিএসপি) কারণে অস্ত্র বাদে যে কোনো কিছু রফতানি করতে পারবে বাংলাদেশ। এতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না ইউরোপকে। বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকারকে আরো শক্তিশালী করতে আমরা জোর দিচ্ছি। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা আমি তুলে ধরেছি। বাংলাদেশ সরকার যে এ আইনে কিছু সংশোধনী আনার পরিকল্পনা নিয়েছে, সে সম্পর্কেআমি অবগত। এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়ন আলোচনা করছে। যখন আইনটি সংশোধন করা হবে, অর্থাৎ যেসব সংশোধনী আনা হবে, তা আমরা দেখার সুযোগ পাব বলেও প্রত্যাশা করছি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন গিলমোর। তার সাথে ছিলেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ( ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভিলিক। বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলিসহ চার সদস্যের প্রতিনিধি দল।


এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে সাক্ষাৎ করেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ সফরে আসেন ইমন গিলমোর। এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। সফরের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ইইউর বিশেষ প্রতিনিধি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বাংলাদেশ সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর। পাশাপাশি নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করারও কথা রয়েছে তার।


tag ট্যাগ: #1111