calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / সোমবার এরদোগান-পুতিন বৈঠক তুরস্ককে ব্রিকসে নিতে চায় চীন;
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সোমবার এরদোগান-পুতিন বৈঠক তুরস্ককে ব্রিকসে নিতে চায় চীন;

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে তুরস্ককে নতুন সদস্যপদ দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চীন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জোটের শীর্ষ সম্মেলনে ছয়টি নতুন সদস্যদেশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণার এক সপ্তাহেরও বেশি সময় পর বেইজিং আঙ্কারাকে ব্রিকসে নেয়ার পক্ষে মত দিল।

তুরস্কে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শাওবিন আঙ্কারায় শনিবার এক সংবাদ সম্মেলনে তার দেশে এ আগ্রহের কথা জানিয়ে বলেছেন, বেইজিং ও আঙ্কারা যৌথভাব অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।

চীনা রাষ্ট্রদূত আরো বলেন, গতমাসে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকসে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ছিল আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রত্যাশিত ঐতিহাসিক সূচনা।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের রাশিয়া সফরের মাত্র দু’দিন আগে চীনা রাষ্ট্রদূত তার দেশের এ অব্স্থানের কথা জানালেন। বিকসের পরবর্তী শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরদোগান আগামীকাল (সোমবার) সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করে ব্রিকসে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবেন।

ব্রিকসে নতুন ছয় সদস্যদেশ নেয়ার সিদ্ধান্ত ২০২৪ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ওই ছয় দেশের বাইরে তুরস্ককে সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত হলে সেটিও আগামী জানুয়ারি মাসে কার্যকর হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে ব্রিকস গঠিত হয়েছে।
সূত্র : পার্সটুডে

tag ট্যাগ: #1111