calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সম্পাদকীয় / আরো অনেক কিছু করার আছে প্রবীণদের কল্যাণ ও নিরাপত্তায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

আরো অনেক কিছু করার আছে প্রবীণদের কল্যাণ ও নিরাপত্তায়

১৯৯১ সাল থেকে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। ১৯৯০-র ১৪ ডিসেম্বর জাতিসংঘ ১ অক্টোবর তারিখটিকে আন্তর্জাতিক বৃদ্ধ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। এই দিবসের তাৎপর্য ও উদ্দেশ্য সম্পর্কে জাতিসংঘের মহাসচিব বলেন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৮২ বার পঠিত

এই নিবন্ধকার নিজে একজন প্রবীণ নাগরিক। বাংলাদেশে প্রবীণ নাগরিকদের হালচাল এবং বর্তমান বিশ্বায়নের প্রভাবে, বর্ধিত জনসংখ্যার চাপে ও জীবিকার প্রয়োজনে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবারে পরিণত হয়েছে। ফলে অর্থনৈতিক পরিকাঠামোও সব পরিবারে এক নয়। প্রত্যেকটি পরিবারের সদস্য সংখ্যা ভিন্ন ভিন্ন। ফলে প্রবীণ নাগরিকদের সমস্যা এবং জীবনশৈলীও ভিন্ন হতে বাধ্য।

বর্তমানে আমরা যদি আর্থিক দিক থেকে বিভাজন করি, তাহলে দেখতে পাই, বাংলাদেশে চার শ্রেণির লোকের বসবাস। প্রথম শ্রেণি হলো উচ্চবিত্ত। দ্বিতীয় মধ্যবিত্ত, তৃতীয় নিম্নমধ্যবিত্ত ও চার নম্বরে আছে নিম্নবিত্তের পরিবার। এই চার শ্রেণির পরিবারেই প্রবীণরা আছেন। প্রতি শ্রেণিতেই প্রবীণ নাগরিকের সংখ্যা ক্রমবর্ধমান। বর্তমানে বাংলাদেশে আয়ু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সেটা সম্ভব হয়েছে কলেরা, গুটি বসন্ত, প্লেগ ইত্যাদি মহামারীর প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষয়রোগের চিকিৎসার উন্নতির ফলে। মানুষের আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। আর এই সমস্যার জন্য ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি বহুলাংশে দায়ী।

tag ট্যাগ: #111