calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / কেন বললেন রুশ প্রেসিডেন্ট ‘মার্কিন রাজনীতিতে পচন ধরেছে’, ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কেন বললেন রুশ প্রেসিডেন্ট ‘মার্কিন রাজনীতিতে পচন ধরেছে’, ?

যুক্তরাষ্ট্রের রাজনীতির হালচাল নিয়ে তুমুল সমালোচনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, তা একপ্রকার রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

উল্লেখ্য, আগামী বছরেই আমেরিকায় ভোট রয়েছে। সাম্প্রতিক কিছু জনমত সমীক্ষায় উঠে এসেছে ২০২৪ সালে প্রেসিডেনশিয়াল ইলেকশনে রিপাবলিকানদের পক্ষ থেকে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন ট্রাম্পও। ট্রাম্পের আমলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বেশ ভাল সম্পর্ক ছিল বলে শোনা যায়। যদিও সমালোচকরা কটাক্ষ করে বলে থাকেন, তিনি রুশ প্রেসিডেন্টের কাছে মাথা নত করে ফেলেছিলেন। এদিকে ট্রাম্পও আবার ইতিমধ্যেই দাবি করে ফেলেছেন, তিনি যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিচালনার সুযোগ পান, তাহলে ইউক্রেন সমস্যার সমাধান করবেন।

এমন অবস্থায় ট্রাম্প রাজনৈতিক নিপীড়নের শিকার বলে রুশ প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন, রাশিয়ার সঙ্গে যে আমেরিকার সম্পর্কে বিশেষ বদল আসবে না, তাও মনে করছেন পুতিন। সূত্র: টিভি৯।

tag ট্যাগ: #1111