calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / সম্পাদকীয় / সুফল মিলছে না এখনো বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল এক্সপ্রেসওয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

সুফল মিলছে না এখনো বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল এক্সপ্রেসওয়ে

রাজধানীর অসহ্য যানজট নিরসনে অনেকগুলো উড়ালসড়ক, এক্সপ্রেসওয়েসহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তাতে যানজটের ভোগান্তি থেকে নগরবাসী রেহাই পেয়েছে, জোর দিয়ে বলা যাচ্ছে না। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এক্সপ্রেসওয়ে তৈরি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

সরাসরি যানবাহন পারাপার করার জন্য এক্সপ্রেসওয়ে। তাই এতে যাত্রী ওঠানামার ব্যবস্থা নেই। বিআরটিসির বাস চালু হলে সেগুলোকে বিরতিহীনভাবে চলাচল করতে হবে। এ কারণে যাত্রী না পাওয়ার আশঙ্কায় এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে বাস চালাতে চায় না কোনো বেসরকারি কোম্পানি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ একটি দৈনিককে স্পষ্ট করে বলেছেন, যাত্রীদের নিচে রেখে উপরে বাস চালিয়ে কী লাভ! বিআরটিসি যে বাস নামাচ্ছে, কয়টা যাত্রী পাবে?
সরকারি সংস্থার বাসের টোল দিয়ে বিনিয়োগকারীদের কতটা পোষাবে সময় বলে দেবে। তবে এ পরিষেবা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ তা অনুমান করা কঠিন নয়।

কিছু বিশেষজ্ঞ বলছেন, আংশিক উদ্বোধন করে পুরো সুফল পাওয়ার চিন্তা করা ঠিক নয়। এর সুফল আসবে যখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ উড়ালসড়ক ঢাকা-আশুলিয়া উড়াল মহাসড়কে যুক্ত হবে।
প্রকল্পটির সুফল কতটা পাওয়া যাচ্ছে সেটি বিবেচনার আরেকটি দিক হলো যানজট। যানজটের কোনো সুরাহা করেনি। এটি চালুর আগে বনানীর আর্মি স্টেডিয়াম এলাকা থেকে একেবারে কাকলি পর্যন্ত যানজট থাকত। এক্সপ্রেসওয়ে চালুর পর সেই যানজট সরে এসেছে সেতু ভবন থেকে মহাখালী রেলগেট, বাসটার্মিনাল ও সাতরাস্তা এলাকায়। আগে সাতরাস্তা ব্যবহার করে যেসব গাড়ি চলত সেগুলো এখন মহাখালীর জ্যাম এড়াতে ফার্মগেট হয়ে চলাচল করছে। ফলে আগে থেকে জটপূর্ণ ফার্মগেট এলাকায় যানজট তীব্রতর হচ্ছে।
সাড়ে ১১ কিলোমিটার চালু করতে যেখানে ১২ বছর লেগেছে বাকি অংশ চালু করতে কত সময় লাগবে কেউ জানে না। কারণ, লাগামহীন ব্যয়ের কুফল অর্থনীতির ওপর এর মধ্যে পড়তে শুরু করেছে। সামনে আছে জাতীয় নির্বাচন। সরকারের পূর্ণ মনোযোগ থাকবে নির্বাচনের দিকে, উন্নয়ন প্রকল্পে নয়।