calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আইন-আদালত / ১৩ জামায়াত নেতা-কর্মীর যাবজ্জীবন ১০ বছর আগের মামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

১৩ জামায়াত নেতা-কর্মীর যাবজ্জীবন ১০ বছর আগের মামলায়

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর নাটোরে যুবলীগকর্মী খায়রুল ইসলামকে (৩০) পিটিয়ে হত্যা অভিযোগে করা মামলার রায় দিয়েছে আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের রায়ে জামায়াতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৫:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

দণ্ডপ্রাপ্তরা যেদিন আটক হবেন সেদিন থেকেই এই রায় কার্যকর হবে বলে রায়ে বিচারক উল্লেখ করেছেন। মামলার বাদি শাহিনুর রহমান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন এই রায়ে তিনি ও তার পরিবারের সদস্যরা হতাশ হয়েছেন। তারা উচ্চ আদালতে আপিল করবেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন যুদ্ধাপরাধ মামলার আইনজীবী রাজশাহীর মিজানুল ইসলাম।

মামলার বাদি নাটোরের লালপুর উপজেলার পুকুরপাড়া চিলান গ্রামের শাহিনুর রহমান বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করে। মিছিলকারীরা বাদির চাচা আব্দুল জলিলের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার স্ত্রী মাজেদা বেগমকে মারপিট করে বাড়ি ঘরে ভাংচুর লুটপাট করে। তাদের চিৎকারে বাদির বড় ভাই খায়রুল ইসলাম (৩০) ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে আঘাত করে। এতে খায়রুল ইসলাম মাটিতে পড়ে গেলে হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে জখম করলে ঘটনাস্থলেই খায়রুল মারা যায়। এ বিষয়ে তিনি লালপুর থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০০ জনের বিরুদ্ধে হত্যা, বাড়ি ঘরে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৬৭ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। দীর্ঘ ১০ বছর পর মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো: মুহিদুজ্জামান মামলার ১৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও দোষ প্রমাণিত না হওয়ায় অন্য ৫২ জনকে খালাস প্রদান করেছেন। তবে খালাসপ্রাপ্তদের মধ্যে ১০ জন রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় তারা আদালতে হাজির হওয়ার পর থেকে খালাস কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

tag ট্যাগ: #1111