calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / সরকার বেপরোয়া বিরোধী নেতাদের কারাগারে পাঠাতে : ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সরকার বেপরোয়া বিরোধী নেতাদের কারাগারে পাঠাতে : ফখরুল

বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ • দুপুর ০২:১০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০১ বার পঠিত

তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলসহ নেতাদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

এদিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব।  

মির্জা ফখরুল বলেন, এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।  গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা গভীর উদ্বেগজনক।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের আশু সুস্থতা কামনা ও হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। 

tag ট্যাগ: #111