calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / পুতিন-জিনপিংয়ের বিরল কোলাকুলি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন-জিনপিংয়ের বিরল কোলাকুলি

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিরল কোলাকুলির মাধ্যমে মস্কো-বেইজিং সম্পর্কের নতুন যুগের সূচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য জিনপিংকে রাশিয়ার ঐতিহ্যবাহী চুম্বন দেননি পুতিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ মে ২০২৪ • সকাল ১১:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৯ বার পঠিত

ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সাথে লড়াই করছে। চীনের সাথে দেশটির বাণিজ্যিক নির্ভরতা ক্রমশ বেড়েই চলছে। কোয়ান্টাম কম্পিউটিং থেকে গুপ্তচরবৃত্তি এবং কঠোর সামরিক শক্তির ক্ষেত্রে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করছে এখন দুই দেশ।

প্রেসিডেন্ট জিনপিং আবেগের উষ্ণ প্রকাশ থেকে বরাবরই কিছুটা দূরে থাকেন। তবে বৃহস্পতিবার কোলাকুলির সময় তিনি পুতিনের কাঁধ আঁকড়ে ধরেছিলেন। দুই রাষ্ট্রপ্রধান একবার নয় বরং দুবার পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্য সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চীনের রাজধানী বেইজিংয়ের ঝোংনানহাই ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই রাষ্ট্রপ্রধান পরস্পরকে আলিঙ্গন করছেন। এসময় তাদের সহযোগী ও কর্মকর্তারা পাশে দাঁড়িয়েছিলেন। তাদের কেউ কেউ হাততালিও দিয়েছেন।

বৈঠক ও আলিঙ্গন শেষে দুই রাষ্ট্রপ্রধান দীর্ঘ যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে জিনপিং বলেছেন, ‘চীন-রাশিয়া সম্পর্ক অনেক কষ্টার্জিত এবং দুই পক্ষের উচিত একে লালন ও আরও সমৃদ্ধ করা।’

tag ট্যাগ: #111