calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / চীনের সঙ্গে সংঘাত বাড়বে রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তিতে :মার্কিন কর্মকর্তা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীনের সঙ্গে সংঘাত বাড়বে রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তিতে :মার্কিন কর্মকর্তা

গত সপ্তাহে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে তার। যার মধ্যে প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। যা এখন মাথা ব্যথার কারণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ জুন ২০২৪ • দুপুর ০১:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

তার এমন বক্তব্যের কারণ, বিশ্লেষকদের মতে, গত বুধবার পুতিন-উনের স্বাক্ষরিত এই চুক্তিটি তার দুই প্রতিবেশীর উপর বেইজিংয়ের প্রভাবকে হ্রাস করতে পারে। সেই সঙ্গে আগামীতে চীনের বৈশ্বিক অর্থনৈতিক ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার জন্য যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মার্কিন ওই কর্মকর্তারা মতে, উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, সাঁজোয়া যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সরঞ্জাম বা উপকরণ এবং অন্যান্য উন্নত প্রযুক্তি অর্জন করতে আগ্রহী। যা নিয়ে তিনি বলেন, ‘এটি একটি বিস্তৃত চুক্তি যা অতিরিক্ত বাধ্যতামূলক নয়। তবে এটি আপনাকে একটি ইঙ্গিত দেয় যে তারা একসাথে কাজ করতে চায় কিন্তু তারা তাদের হাত বাঁধতে চায় না।’

তবে বিশ্লেষকদের মতে, পুতিন এবং কিমের স্বাক্ষরিত চুক্তিতে উভয় পক্ষকে তাদের একজনের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের ক্ষেত্রে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে পুতিন বলেছেন, মস্কো আশা করেছিল যে উত্তর কোরিয়ার সাথে তার সহযোগিতা পশ্চিমের জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করবে, তবে ইউক্রেনের যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার করার দরকার নেই তার। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দাবি, উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়াকে উল্লেখযোগ্য পরিমাণে আর্টিলারি শেল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যদিও তাদের এই দাবি মস্কো এবং পিয়ংইয়ং অস্বীকার করে আসছে শুরু থেকেই।

tag ট্যাগ: #111