calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / জয়কে বাদ দেওয়ার বিষয়ে রায়হান রাফী যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জয়কে বাদ দেওয়ার বিষয়ে রায়হান রাফী যা বললেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সময় ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন বলেও অভিযোগ তার। সম্প্রতি জয় জানালেন, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

এমন অভিযোগের সঙ্গে জয় আঙুল তোলেন ‘ত্রিভুজ’ এর ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে ও নির্মাতা রায়হান রাফীর ওপর। এমন কর্মকাণ্ডে জয়ের ক্যারিয়ারের ইতি ঘটতে পারে, তাই সেই দায় তাদেরই বলেও ইঙ্গিত দেন অভিনেতা।

জয় বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!’

জয়ের এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন রায়হান রাফী ও দীপ্ত প্লে প্রোজেক্ট-সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তারা বলছেন ভিন্ন কথা। দীপ্ত প্লে'র প্রোজেক্ট অফিসার জানান, জয় নিজে থেকে এই প্রচারণা থেকে সরে আসতে চেয়েছেন। এর নেপথ্যে ছিল- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সেই চিঠি ইস্যু। সেই কর্মকর্তার কথায়, ‘অভিনেতার অনুরোধেই পোস্টার, টিজার ও ট্রেলার থেকে জয়কে সরিয়ে নেওয়া হয়। দীপ্ত প্লে টিম থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন সাবেক প্রধানমন্ত্রী বরাবর জয়ের লেখা একটি চিঠির ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়। তখন জয় নিজে থেকেই জানান, এখন পরিস্থিতি ভালো না। তাকে যেন প্রচারে রাখা না হয়।’

এদিকে সম্প্রতি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শ্যুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন জয়। 

সে প্রসঙ্গ টেনে জয় বলেছিলেন, ‘একদিন রাফী ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফীর এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।’

এরপর জয়কে বাদ দেওয়ার প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফীর বক্তব্য এমনটিই ইঙ্গিত দেয় যে, ব্ল্যাক মানি তে শুরুতে জয়কে রেখেও পরে তাকে বাদ দেওয়া হয়েছে। রাফী বলেন, ‘জয় ব্ল্যাক মানির স্ক্রিপ্ট ও ক্যারেক্টারের কিছুই জানেন না। এই ক্যারেক্টারের জন্য আমাদের অন্য আরেকজনকে পছন্দ করতে হয়েছে। তবে এটুকু বলতে পারি, জয় ভাই আমার পরের সিরিজে থাকছেন।’


tag ট্যাগ: #1111