calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সম্পাদকীয় / সড়কে দুর্ঘটনা ক্রমবর্ধমান শৃঙ্খলা ফেরানো জরুরি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

সড়কে দুর্ঘটনা ক্রমবর্ধমান শৃঙ্খলা ফেরানো জরুরি

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠার অবস্থা হয়। চলতি বছরের অক্টোবরে ৪৬৯ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছেন! তাদের মধ্যে ৪১ দশমিক ৭৯ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৫...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:২৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬২ বার পঠিত

অভিযোগ আছে, অনেক পরিবহণ মালিক চালকদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেন না। ক্লান্ত-শ্রান্ত চালক গাড়ি চালালে স্বভাবতই তাতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এদিকেও দৃষ্টি দিতে হবে। আরেকটি কাজ খুব জরুরি। সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন অথবা মনিটর করতে হবে।

দেশে সড়ক দুর্ঘটনা এখন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, একজন যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে প্রতিমুহূর্তে স্বজনদের উৎকণ্ঠায় থাকতে হয়। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। তবে এ সমস্যার সমাধানে যত পরিকল্পনাই গ্রহণ করা হোক না কেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে দুর্নীতি রোধ করা না গেলে কাঙ্ক্ষিত ফল মিলবে কিনা সন্দেহ। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্যও নিতে হবে কার্যকর পদক্ষেপ।