calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / জাতীয় / ট্রেন চলাচল বন্ধ,মহাখালীতে রেললাইন অবরোধ রিকশাচালকদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ট্রেন চলাচল বন্ধ,মহাখালীতে রেললাইন অবরোধ রিকশাচালকদের

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

মঙ্গলবার ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এ নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

আজ সকাল থেকে মহাখালী ছাড়াও আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মহাখালীতে সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকশ রিকশাচালক রেলপথ অবরোধ করেন। রেললাইন অবরোধ করায় আজ সকাল পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।