calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / তথ্য ও প্রযুক্তি / ট্রেনের টিকিট নতুন পদ্ধতিতে যেভাবে কাটতে হবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ট্রেনের টিকিট নতুন পদ্ধতিতে যেভাবে কাটতে হবে

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে নতুন কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে রেল...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১ মার্চ ২০২৩ • বিকাল ০৪:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

পুরনো নিবন্ধনকারীদের ক্ষেত্রে

ধাপ-১: বর্তমান username এবং Password দিয়ে https://etiket,railway.gov.bd-এ প্রবেশ করে BR <space> NID নম্বর space ticket.railway.gov.bd তে অথবা rail sheba app-এ সাইন-ইন করতে হবে।

ধাপ-২: NID নম্বর এবং জন্ম তারিখ লিখে verify বাটনে ক্লিক করতে হবে। এরপর NID নম্বর জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে যদি NID নম্বরটি পূর্বে ব্যবহার করা না হয়ে থাকে তা হলে নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

নতুন নিবন্ধনকারীদের ক্ষেত্রে

https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা rail sheba app-এ সাইনআপ করতে হবে এবং সঠিক NID নম্বর জন্ম তারিখ verify পূর্বক অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

অফলাইন নিবন্ধন

মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে BR <space> NID নম্বর <space> জন্ম তারিখ (সাল-মাস-দিন) লিখে পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসে রেলওয়ে জানাবে নিবন্ধন সফল হয়েছে কিনা। সফল হলে অ্যাকাউন্ট নম্বর জানাবে। এর পর ওই অ্যাকাউন্টের বিপরীতে এনআইডি দেখিয়ে স্টেশনে কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

বিদেশি নাগরিকরা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। একটি এনআইডি বা জন্মনিবন্ধনের বিপরীতে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। একটি নম্বর দিয়ে প্রতিদিন একবারই টিকিট কাটা যাবে। এ ছাড়া ভ্রমণের সময় যাত্রীকে এনআইডি বা জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের ছবিসংবলিত নিজস্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আরও দরকার হবে তাদের ই-মেইল নম্বর। থাকতে হবে ইন্টারনেট সম্পর্কে ধারণা ও স্মার্টফোন পরিচালনার জ্ঞান।

tag ট্যাগ: #1111