calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অন্যান্য / মুক্ত পাঠাগার বেশি দরকার,‘জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

মুক্ত পাঠাগার বেশি দরকার,‘জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে ’

জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা ও প্রকাশনার কোনো বিকল্প নেই। মানুষের বিবেককে সমৃদ্ধ করতে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। মানুষের না বলা ভাষা প্রকাশ করতে, অজানাকে জানতে বই হোক বন্ধুর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৭ বার পঠিত

বক্তারা আরও বলেন, বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠায় মুক্ত পাঠাগার ও প্রকাশনা সংস্থার ভূমিকা অনন্য। ছায়ানীড় জন্ম লগ্ন থেকে সেই অনন্য কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আমরা ছায়ানীড়ের সার্বিক সাফল্য কামনা করছি। এ পর্যন্ত ছায়ানীড় থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান দুলালের ভূমিকা অনন্য। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএমআরসির নির্বাহী সদস্য প্রফেসর ডা. মো. রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা ডেলটা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল দীপক কুমার পাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ছায়ানীড়ের উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দা রাশিদা বেগম, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রাশিদা জেসমিন রোজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক শিক্ষাবিদ ড. মুহম্মদ শাহজাহান মিয়া।

সংবর্ধিত গুণীজনদের মধ্যে প্রকৌশলী মোস্তফা আনোয়ার, হাজী মোহাম্মদ রেজাউল কবির সেলিম, সীমা আক্তার সন্ধি, প্রকৌশলী মো. আব্দুল লতিফ শরিফুল ইসলাম স্বপন মোহাম্মদ নজরুল ইসলাম ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কবি ও গবেষক লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল অন্যতম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলা একাডেমি লেখক ফোরামের সম্পাদক অধ্যাপক আকবর সিরাজী, বিশিষ্ট কণ্ঠশিল্পী ইকবাল হোসেন, আদিলুর রহমান আকন্দ ইত্তেসাফ প্রমুখ।