calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / আন্তর্জাতিক / শান্তি চুক্তি ‘প্রায় নিশ্চিত গাজা ’: ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শান্তি চুক্তি ‘প্রায় নিশ্চিত গাজা ’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ‘প্রায় নিশ্চিত’ যে গাজা নিয়ে শান্তিচুক্তি সম্ভব। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরইমধ্যে ‘খুব গুরুত্বপূর্ণ’ কিছু বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এনডিটিভির। 

হামাসের নিরস্ত্রীকরণ শান্তিচুক্তির পূর্বশর্তগুলোর একটি কি না—  সাংবদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কিছু ‘‘রেড লাইন’’ আছে। যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা চুক্তি করব না।’

তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবেই এগোচ্ছি, এবং হামাস এমন কিছু বিষয়ে রাজি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প জানান, তিনি চুক্তি নিয়ে আশাবাদী, কারণ হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি নিয়ে মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে।



তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। এটা বলা কঠিন, কারণ বহু বছর ধরে অনেকেই কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে,কিন্তু আমি মনে করি এবার তা সম্ভব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গাজা নিয়ে একটি চুক্তি করব—আমি প্রায় নিশ্চিত।’

এছাড়া ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়ে একটি প্রতিবেদন প্রত্যাখান করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা করেছেন। ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেন, ‘নেতানিয়াহু চুক্তি নিয়ে খুবই ইতিবাচক।’