calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / তথ্য ও প্রযুক্তি / আইফোন নিষিদ্ধ রাশিয়ায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

আইফোন নিষিদ্ধ রাশিয়ায়

সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার বন্ধে নির্দেশ দিয়েছে রাশিয়া সরকার। আইফোনের পরিবর্তে অ্যান্ড্রয়েড বা যেসব স্মার্টফোনে দেশীয় অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তা চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মূলত নিরাপত্তা উদ্বেগ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ • সন্ধ্যা ০৭:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

যারা আইফোন ব্যবহার করেন, তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য ‘আইফোন ছুড়ে ফেলে দিন’-এই মর্মে একটি নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার একাধিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিলের মধ্যে আপনার আইফোন ছুড়ে ফেলে দিতে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে মস্কোয় প্রযুক্তিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে রাশিয়ার স্টেট মিনিস্ট্রি চাইছে, দেশের নাগরিকরা আইফোনগুলো ত্যাগ করে আইয়া টি ওয়ান ব্যবহার করুক যা শক্তিশালী এবং নিরাপদ। রাশিয়ান স্টেট ডুমার সদস্য মারিয়া বুটিনা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ‘আপনি কি জানেন যে, অ্যাপলের থেকেও একজন ভালো ভদ্রলোক বনের মধ্য দিয়ে যাতায়াত করেন! আমার প্রিয়জন, বন্ধুরা আপনারা একবার আইয়া টি ওয়ান স্মার্টফোনের সঙ্গে পরিচয় করে নিন।’

tag ট্যাগ: #1111