calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / ঢাকা-১৬ এ আসছে লায়ন হাকীম মাহবুবা খানম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঢাকা-১৬ এ আসছে লায়ন হাকীম মাহবুবা খানম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে ইসলামিক জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ থেকে ঢাকা-১৬ (আসন নং–১৮৯) এ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন হাকীম মাহবুবা খানম। দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ • রাত ০৯:২৮
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৯১ বার পঠিত


ঢাকা, নিজস্ব প্রতিবেদক:


মাহবুবা খানম বলেন, ঢাকা-১৬ সহ সমগ্র বাংলাদেশকে নিরাপদ, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে তিনি কাজ করবেন। রাষ্ট্রীয় আইন মেনে কর্মসংস্থান সৃষ্টি, দেশি–বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং শিল্প–কলকারখানা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাই তার অঙ্গীকার।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, এবং বেকার জনগোষ্ঠীর জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। এসব উদ্যোগ পরিবার ও সমাজকে আর্থিক স্বচ্ছতার দিকে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা-১৬ আসনের অনেক ভোটার মনে করেন, মাটি ও মানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত এই নেত্রী সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবেন।