calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / কৌতুক অভিনেতা চলচ্চিত্র থেকে হারিয়ে যাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কৌতুক অভিনেতা চলচ্চিত্র থেকে হারিয়ে যাচ্ছে

সাধারণত উপমহাদেশীয় চলচ্চিত্রে নায়ক, নায়িকা ও খলনায়কের পাশাপাশি কৌতুক চরিত্রকে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়। দর্শককে বাড়তি বিনোদন দেয়ার জন্য চরিত্রটিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়। ভারতের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ • দুপুর ০১:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

পরিচালক মালেক আফসারী বলেন, নায়ক-নায়িকারা নিজেরাই কৌতুক করে তাই আলাদা কৌতুক অভিনেতার দরকার হয় না। তার মানে এখন নায়ক-নায়িকাদের অভিনয় হাস্যকর? জবাবে তিনি বলেন, একদমই না। কমেডি করতে হলে অভিনয় জানতে হয়। সবাই পারে না। তাহলে কি কৌতুক অভিনেতার সংকটের কারণেই চলচ্চিত্রে কৌতুক চরিত্র বাদ রাখা হচ্ছে? মালেক আফসারী বলেন, কে বলে সংকট? আমি তো চারিদিকে কৌতুক অভিনেতা দেখি। উনারা এখনো বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। তারা বসে নেই। তবে চলচ্চিত্রের কৌতুক অভিনেতাদের উপস্থিতি চলচ্চিত্র থাকার কথা থাকলেও তারা আজ ইউটিউবে ব্যস্ত। বর্তমানে অনেকটা ফাঁকা মাঠেই রাজত্ব করছেন কৌতুক অভিনেতা চিকন আলী। চলচ্চিত্রে তার কোন প্রতিদ্বন্দ্বী নেই দাবী করে তিনি বলেন, যখন আমি দেখব আমার প্রতিদ্বন্দ্বী আছে এবং সে যখন ওই কাজটা করবে, তখন আমি আমার ডিরেক্টরকে এপ্রিশিয়েট করব কমেডি চরিত্র রাখার জন্য এবং কিভাবে আরও ভাল করা যায়। এখন আট দশটা লোক নির্ভর ছবি হচ্ছে। ছবিগুলো হলে যাওয়ার পর মুখ থুবড়ে পরছে। এখন পরিচালকরা বুঝেই না কোথায় গান রাখতে হবে, কোথায় ড্রামা রাখতে হবে, কোথায় ফাইট রাখতে হবে, কোথায় কমেডি রাখতে হবে, কোথায় আইটেম সং রাখতে হবে। কেন নতুন কমেডিয়ান তৈরি হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে চিকন আলী বলেন, কমেডিতে এখন আর লোকজনের আগ্রহ নাই। এখন ফেসবুক আর ইউটিউবিং করে মোটামুটি ভালো আছে সবাই। চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, অনেকটা বাজেটের কারনে কৌতুক চরিত্র চলচ্চিত্র থেকে বাদ যাচ্ছে। এখন চিত্রনাট্য করার সময় নির্মাতা ভেবে নেয়, নায়ক-নায়িকা থাকবে বাবা মা ও ছোট ভাই বা বোন থাকবে, ভিলেন থাকবে। কৌতুক চরিত্র রাখতে হবে এই চিন্তা এখন কেউ করছে না। কৌতুক অভিনয় অত্যন্ত কঠিন কাজ। আগে যেমন দেখেছি রবিউলের সংলাপ বলতে বলতে কান নাড়ানোর ক্ষমতা ছিল, খান জয়নুলের কৌতুহল উদ্দীপক স্টাইল, আশীষ কুমার লৌহর কঠিন বাক্য সহজভাবে ডেলিভারির ক্ষমতা, টেলিসামাদের অভিনয়ের চেয়ে বক্তব্য দিয়ে দর্শক মাতানোর বেশি চেষ্টা করা, দিলদার ভাইয়ের সহজাত অভিনয় ছিল। এরকম শিল্পী এখন আর তৈরি হচ্ছে না। এখন গল্প থেকে কৌতুক উঠে গেছে। কৌতুকের স্থলে ভাঁড়ামো স্থান করে নিয়েছে।

tag ট্যাগ: #222