calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / খুব কঠিন সময়ে বাস করছি আমরা এখন : মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

খুব কঠিন সময়ে বাস করছি আমরা এখন : মির্জা ফখরুল

ইরানে হামলার ঘটনাকে ভয়াবহ মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন একটা খুব কঠিন সময়ে বাস করছি, যে সময়টা খুবই অস্থির। একদিকে বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ • দুপুর ০২:১৮
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩০৬ বার পঠিত

মন্ত্রী বলেন, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, আমরা বিগত ১৭/১৮ বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। আমার পাশে দু’জন ভাইস চ্যান্সেলর আছেন, তারা একমত হবেন যে শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থে ভেঙে পড়েছে।

 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এটাকে আবার টেনে উপরে তোলা, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসনকে প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা-এই বিষয়গুলোকে সামনে আবার নিয়ে আসতে হবে। আমাদেরকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে। ড. সাহেদ প্রতি আমরা তখনই সম্মান দেখাতে পারব যখন তার যে আকাক্সক্ষা ছিল, ইচ্ছা ছিল তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন, যদি আমরা পূরণ করতে পারি।