calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / জিয়াউর রহমান ফাউন্ডেশনের কমিটি গঠন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কমিটি গঠন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • দুপুর ১২:১৮
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩১৭ বার পঠিত

কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক এবং কৃষিবিদ বয়জার রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন-অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, রেজাউর রহমান চৌধুরী সুমন এবং ডা. পারভেজ রেজা কাঁকন।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- প্রকৌশলী মো. মাহবুব আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ আনোয়ারুল কবীর মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী আরিফুল ইসলাম ভূঁইয়া, ডা. মো. এরফানুল হক সিদ্দিকী, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. শামীম আহমেদ, অধ্যাপক ড. মো. আবদুল করিম, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আসিফ হোসেন রনি, প্রকৌশলী এলামুল হক , প্রকৌশলী ফজলে মাহবুদ অতি, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, ব্যবসায়ী সৈয়দ এজাজ কবির, ব্যবসায়ী তানিম খান, ব্যবসায়ী মহলীন চৌধুরী, ব্যবসায়ী সাকিবুজ্জামান, মিসেস শামীমা রহিমা, ডা. জাহানারা লাইজু, ডা. এস এম রাকিবুল ইসলাম আকাশ, ডা. গালিব হাসান, ডা. এম আর হাসান, ডা. আমিরুল ইসলাম পাটওয়ারী,  সাংবাদিক শফিকুল ইসলাম, ডা. তানজীম কুবায়েশ অফিফ, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. মেহেদী হাসান তুষার এবং ডা. রাসেল হোসেন।

কমিটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম।

এছাড়াও বিভিন্ন কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আরও তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, বৃক্ষ রোপণ উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, এবং বৃদ্ধাশ্রম/ এতিমখানা আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রকৌশলী শাহীন হাওলাদার।

ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়েছে।