calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / হিরো হলে সিট না পেয়ে দাঁড়িয়েই ‘মাসুদ রানা’ সিনেমা দেখলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

হিরো হলে সিট না পেয়ে দাঁড়িয়েই ‘মাসুদ রানা’ সিনেমা দেখলেন

এবারের ঈদে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস ‘মাসুদ রানা’র গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে। রাসেল রানা অভিনীত মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬ • দুপুর ০২:১৩
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪৬ বার পঠিত

‘মাসুদ রানা’ সিনেমা মুক্তির প্রথম দিনেই সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে দিয়েছে। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার সেই ফেসবুক পোস্ট কেন্দ্র করে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা ও হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সিনেমার সাফল্যমণ্ডিত মুহূর্ত ও ব্যতিক্রমী একটি চিত্র তুলে ধরে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে— সিনেমাহলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা রাসেল রানা।

সামাজিক মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া তাদের সেই পোস্টে লিখেছেন— হিরো যখন টিকিট পায় না। সব টিকিট আগেই সোল্ড আউট হয়ে যায়, তখন হিরোর নিজের সিনেমা দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না।

প্রযোজনা প্রতিষ্ঠানের এমন দাবির সঙ্গে একমত হতে পারেননি দর্শকদের একাংশ। অনেকেই একে সস্তা পাবলিসিটি স্টান্ট বা প্রচারের কৌশল হিসেবে মনে করছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ওই যে পেছনে সিট খালি।’ শুধু তিনিই নন, সাধারণ নেটিজেনদের অনেকেই সিনেমার ব্যাকগ্রাউন্ডে কিছু খালি আসন চিহ্নিত করে প্রযোজনা প্রতিষ্ঠানের এই অতি-আবেগী দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বেশ রসাত্মক মন্তব্য করেছেন।

যদিও এ বিতর্কের বাইরেও মুক্তির প্রথম দিনে দর্শক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। 

তিনি বলেন, প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট এবং পরবর্তী দিনগুলোর অগ্রিম বুকিং তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হচ্ছে।

tag ট্যাগ: #হিরো