calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ
home হোম / খেলাধুলা / যেসব প্রযুক্তি এবারের বিশ্বকাপে যুক্ত হচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

যেসব প্রযুক্তি এবারের বিশ্বকাপে যুক্ত হচ্ছে

ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত দ্রুত ও বিতর্কমুক্ত করতে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। ২০২৬ বিশ্বকাপেই চালু হচ্ছে এসব নতুন প্রযুক্তি। চালু হচ্ছে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড সিস্টেম। এর ফলে খেলোয়াড় যদি ১০...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:৩৬
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮৪ বার পঠিত

এটি কেবল পজিশনাল অফসাইড নির্ধারণ করবে, কিন্তু সাবজেক্টিভ কল (যেমন প্রতিপক্ষকে প্রভাবিত করা হয়েছে কিনা) নির্ধারণ করবে না।

নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষার কাজেও ব্যবহার হবে প্রযুক্তি। ফিফা আশা করছে, এই প্রযুক্তি সমর্থক ও খেলোয়াড়দের হতাশা কমাবে এবং অপ্রয়োজনীয় খেলা চালিয়ে যাওয়ার কারণে আঘাতের ঝুঁকি হ্রাস করবে। 

প্রতিটি খেলোয়াড়ের ডিজিটাল স্ক্যান করা হবে, যা মাত্র এক সেকেন্ড সময় নেবে। ৪৮ দলের ২৬ জন করে মোট ১,২৪৮ খেলোয়াড়ের স্ক্যান করা হবে। এর ফলে আরও স্পষ্ট ও উন্নত অফসাইড অ্যানিমেশন ব্যবহার করা যাবে।

এছাড়া যুক্ত হচ্ছে আউট অব বাউন্ডস ও লাইন অব সাইট নামে নতুন প্রযুক্তি। বল গোলের আগে মাঠের বাইরে গেছে কিনা তা নির্ধারণে নতুন এই প্রযুক্তি অনুমোদন করেছে ফিফা। বলের অবস্থান দেখাতে গোললাইন প্রযুক্তির মতো থ্রিডি অ্যানিমেশন তৈরি হবে।

বলের ভেতরে থাকা চিপ জানাবে কোন খেলোয়াড় সর্বশেষ বলে স্পর্শ করেছেন, ফলে কর্নার সঠিক হয়েছে কিনা তা যাচাই করা যাবে।

গোলকিপারের দৃষ্টিভঙ্গি থেকে অফসাইড বিচার করতে ভার্চুয়াল ফিড ব্যবহার করা হবে। ভিএআর ও টিভি দর্শকরা গোলকিপারের দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে রিপ্লিকা দেখতে পাবেন।

এই প্রযুক্তি বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্তকে আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করবে বলে আশা করছে ফিফা।