calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অন্যান্য / আল কুরআনের বাস্তব প্রতিফলন মহানবী (সা.) এর জীবনাদর্শ হচ্ছে : আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

আল কুরআনের বাস্তব প্রতিফলন মহানবী (সা.) এর জীবনাদর্শ হচ্ছে : আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী

আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য কেবল জ্ঞান অর্জনে নয়; বরং সেই জ্ঞানকে নিজের জীবন, চরিত্র ও আচার-আচরণে বাস্তবায়নের মধ্যেই নিহিত। তিনি বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ হচ্ছে আল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:১৮
history আপডেট: ২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

সকাল ১১টায় তিনি স্কুলে পৌঁছালে তাঁকে ফুলেল ও আন্তরিক শুভেচ্ছা জানান স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ. কাদির আল হাসান এবং শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যতম বৃহৎ ইসলামি মারকাজ লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সুবিশাল ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় তাঁকে দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষা কার্যক্রম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত "ইনটেনসিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্স", হিফজ বিভাগ, ফুলটাইম বোর্ডিং এবং ডে মাদ্রাসা, উইকেন্ড এবং ইভিনিং মাদ্রাসা, পাশাপাশি ব্রিটিশ জাতীয় কারিকুলামের সমন্বয়ে পরিচালিত একাডেমিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে সুন্নাহ অনুসরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। যুক্তরাজ্যে দ্বীনি ও আধুনিক শিক্ষার এমন সুষম সমন্বয়, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এ মহতী প্রচেষ্টা দেখে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকলের নিরলস খেদমতের ভূয়সী প্রশংসা করেন এবং এই দ্বীনি-শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেন।

 

স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ. কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ, আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া এবং স্যান্ডওয়েল গ্র্যান্ড মসজিদের খাদিম মো. আব্দুল লতিফ।

দারুল কিরাতের শিক্ষক মাওলানা গুলজার আহমদ খান জামির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা আখতার হোসাইন জাহেদ, হাফিজ আব্দুল্লাহ আল নাঈম ও হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।