calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান হাউস অব লর্ডসের সদস্য হলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান হাউস অব লর্ডসের সদস্য হলেন

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য হিসেবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এর মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি পেয়েছেন। একই সঙ্গে লন্ডনের মেয়রের দায়িত্বও পালন করে যাবেন তিনি।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:০৮
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

সাদিক খানের পিয়ার উপাধিটি তাঁর জন্মস্থান টুটিংয়ের নামে দেওয়া হয়েছে। লন্ডনের দক্ষিণাঞ্চলের এই এলাকা থেকেই তিনি ১১ বছর এমপি ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

 

২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। ২০০০ সালে বর্তমান মেয়র ব্যবস্থা চালুর পর থেকে তিনিই এই পদে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মেয়র। তাঁর বর্তমান মেয়াদ ২০২৮ সালে শেষ হবে।

 

সাদিক খান লন্ডনের প্রথম মুসলিম মেয়র। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিনামূল্যে স্কুল খাবার, গণপরিবহন উন্নয়ন, বায়ুদূষণ কমানো এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মতো বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেছেন।

 

হাউস অব লর্ডসের সদস্য হলেও সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। তিনি একই সঙ্গে মেয়র ও লাইফ পিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। লর্ড হিসেবে তিনি লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

 

তবে অতীতে হাউস অব লর্ডসের বর্তমান কাঠামো বিলুপ্ত করার পক্ষে মত দেওয়ায় তাঁর নতুন এই ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। লর্ড হওয়ার পর তিনি নিজেই এখন উচ্চকক্ষের সদস্য হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের কার্যক্রমে অংশ নেবেন। তথ্যসূত্র: বিবিসি