calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ
home হোম / জাতীয় / বসুন্ধরা আইসিসিবির বিশ্বমানের ভেন্যুতে তৃতীয় সপ্তাহে পদার্পণ করল ‘সুপার সেল কার বাজার’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বসুন্ধরা আইসিসিবির বিশ্বমানের ভেন্যুতে তৃতীয় সপ্তাহে পদার্পণ করল ‘সুপার সেল কার বাজার’

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে আবারও বসছে জনপ্রিয় ‘সুপার সেল কার বাজার’। সফল আয়োজনের প্রথম দুই সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৫:২৩
history আপডেট: ১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

বসুন্ধরা গ্রুপের বিশ্বমানের আধুনিক ভেন্যু আইসিসিবি-তে আয়োজিত এই হাটে নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ি থেকে শুরু করে বিভিন্ন মডেলের মোটরসাইকেল দেখার ও কেনাবেচার সুবিশাল সুযোগ থাকছে।


রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস উপহার দেওয়ার লক্ষ্যেই আইসিসিবি-র সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবারই আইসিসিবি-তে নিয়মিতভাবে বসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আয়োজকরা জানান, বসুন্ধরা আইসিসিবি-সুবিন্যস্ত পরিসর ও উন্নত অবকাঠামোগত সুবিধার কারণে এক ছাদের নিচেই বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এর ফলে সাধারণ গ্রাহকরা সহজেই নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বা মোটরবাইক তুলনা করে বেছে নিতে পারছেন। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত যানবাহন বিক্রির জন্য আইসিসিবি এক অনন্য ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে রূপ নিয়েছে।


দেশের ক্রমবর্ধমান অটোমোবাইল বাজারের চাহিদা মেটাতে একটি আন্তর্জাতিক মানের ভেন্যুর প্রয়োজন ছিল, যা নিখুঁতভাবে পূরণ করছে বসুন্ধরা গ্রুপের আইসিসিবি। এখানে বিভিন্ন নামী ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং সার্ভিস প্রোভাইডারদের অংশগ্রহণ পুরো আয়োজনটিকে এক আধুনিক অটোমোবাইল হাবে পরিণত করেছে।


উইজার্ড শোবিজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশাল সমাহারে ভেন্যু পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। আয়োজকদের প্রত্যাশা, আইসিসিবি-র মতো প্রিমিয়াম ভেন্যুর সার্বিক সহযোগিতা ও বিশ্বমানের সুবিধাবলির কারণে এই ‘সুপার সেল কার বাজার’ দ্রুতই দেশের অটোমোবাইল খাতের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য কেনাবেচার কেন্দ্রে পরিণত হবে।