calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / খেলাধুলা / রুয়েলের ৫ উইকেট জয়ের সেঞ্চুরি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

রুয়েলের ৫ উইকেট জয়ের সেঞ্চুরি

অনেক নতুনত্ব নিয়ে শুরু হওয়া ২৮তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনটি গেছে ম্যাড়ম্যাড়ে। তবে একদিন পরই রোমাঞ্চ ফিরেছে এনসিএলে। রুয়েল মিয়ার ৫ উইকেটের পরও দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় বরিশাল। খুলনার বিপক্ষে ফলো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:৩৬
history আপডেট: ১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

এদিকে, ইনিংস হারের শঙ্কা নিয়ে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন শেষ করেছে বরিশাল বিভাগ। খুলনায় স্বাগতিক খুলনার বিপক্ষে ফলো অনে পড়েছে দলটি। ৫ উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা খুলনার প্রথম ইনিংস থামে ৪২৬ রানে। মধ্যাহ্নবিরতির পর ইনিংস শুরু করা বরিশাল প্রথম ইনিংসে ২৮.৪ ওভারে অলআউট হয়েছে ৯৪ রানে। ফলো অন করা দলটির দ্বিতীয় দিন শেষে স্কোর ৪৩/২। খুলনার প্রথম ইনিংসের চেয়ে ২৮৯ রানে পিছিয়ে দলটি।
খুলনার ইনিংসে এদিন ফিফটি করেই বিদায় নেন ৪৪ রান নিয়ে দিন শুরু করা আফিফ হোসেন। তাঁকে ফিরিয়ে চতুর্থ উইকেট পাওয়া রুয়েল মিয়া খুলনার শেষ উইকেটটটি তুলে নিয়ে পেয়ে যান ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট এই বাঁহাতি পেসার অষ্টমবার ইনিংসে ৫ উইকেট পেলেন। বরিশালের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান ইনিংস উদ্বোধন করা অধিনায়ক ইফতেখার হোসেনের। খুলনার তিন পেসার সফর আলী (২/৩৪), আবদুল হালিম (২/২২) ও মেহেদী হাসান রানা (৩/২৫) এবং অফ স্পিনার শেখ পারভেজ (৩/১০) ভাগাভাগি করেছেন উইকেটগুলো।
আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা রংপুরের প্রথম ইনিংস থামে ৩৪০ রানে। দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করা ঢাকা দিন শেষ করেছে ৬ উইকেটে ১২০ রান তুলে। ৭৪ রানে ৬ উইকেট হারানোর পর তাইবুর রহমান (৩২*) ও সুমন খান (১৯*) আর বিপদ বাড়তে দেননি। রংপুরের মিডিয়াম পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন। রিজওয়ান এর আগে ব্যাটিংয়ে রংপুরের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন। আট ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক খেলোয়াড়ের এটি প্রথম ফিফটি। ঢাকার বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ ৯২ রানে নেন ৪ উইকেট।
এছাড়া, সিলেটে ৭ উইকেটে ২৭৩ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ অলআউট হয়েছে ৩১১ রানে। সিলেটের পেসার তোফায়েল আহমেদ এবং দুই স্পিনার নাঈম আহমেদ ও নাবিল সামাদ ৩টি করে উইকেট পেয়েছেন। সিলেট প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৩৬ রান তুলে দিন শেষ করেছে। দলটির অধিনায়ক ও ওপেনার জাকির হাসান করেছেন সর্বোচ্চ ৬০ রান। পাঁচে নামা আসাদউল্লাহ আল গালিব অবশ্য ৫৫ রানে অপরাজিত আছেন।