calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / খুব শিগগিরই’ শেষ হবে ইরান যুদ্ধ ‘: ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

খুব শিগগিরই’ শেষ হবে ইরান যুদ্ধ ‘: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানে আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে যুদ্ধ দ্রুত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:৫৭
history আপডেট: ১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ সম্ভবত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হতে পারে। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও পুনর্ব্যক্ত করেন।

 

ট্রাম্পের এই বক্তব্যের সময়ই হরমুজ প্রণালি এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাতনামা প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রথম ট্যাংকারটিতে আঘাতের পর অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অজ্ঞাতনামা প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন। দুই ঘটনারই তদন্ত চলছে।