calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / জাতীয় / ইশরাকের পদত্যাগে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালের চেষ্টা চলছে: হাসনাত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ইশরাকের পদত্যাগে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালের চেষ্টা চলছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নামতে হওয়ার ঘটনা স্বরাষ্ট্র...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ • দুপুর ০২:৫২
history আপডেট: ১৫ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহর মতে, ইশরাক হোসেনকে পদ থেকে সরিয়ে দিয়ে মূলত প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও জবাবদিহির বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে।

রাষ্ট্রীয় তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে তিনি লেখেন, একই ধরনের প্রশ্ন ওঠে যখন প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে শৌচাগার পরিদর্শন করতে হয়। সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করলে প্রধানমন্ত্রীকে কেন সরেজমিনে গিয়ে এসব দেখতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সরকারকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়াল করতে ব্যক্তিকে বলির পাঁঠা বানিয়ে সংকট মোকাবিলার চেষ্টা চলছে। ভবিষ্যতে এসব ব্যর্থতার কারণে জনগণ রাস্তায় নেমে এলে সরকার কাকে পদত্যাগ করিয়ে দায় এড়াবে, সেই প্রশ্নও সামনে আসবে বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, একজন প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নামতে হলো, সে প্রশ্নের জবাব সরকারের কাছে চাওয়া প্রয়োজন। এ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ভাষ্য, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করলে একজন প্রতিমন্ত্রীকে নিজে মাঠে নামতে হতো না। তাই উদ্ভূত পরিস্থিতির দায় শুধু ইশরাক হোসেনের নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও বর্তায়।

একজন প্রতিমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়াকেই যদি সমস্যার সমাধান মনে করা হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।’