calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ
home হোম / জাতীয় / রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুর থেকে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ১৩ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

শাহ মখদুম বিমানবন্দরে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী সড়ক পথে বিমানবন্দর থেকে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনে রওনা হন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। মন্দির পরিদর্শন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দুপুর থেকে নেতাকর্মীরা মাদরাসা মাঠের সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে জনসভাস্থল প্রস্তুত, নগর পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়।