calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী
home হোম / জাতীয় / মিরপুর ১ নম্বরে ডিএনসিসির অভিযান: ফুটপাত থেকে ২ হাজার অবৈধ দোকান উচ্ছেদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মিরপুর ১ নম্বরে ডিএনসিসির অভিযান: ফুটপাত থেকে ২ হাজার অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় দুই ঘণ্টার অভিযানে ফুটপাত থেকে প্রায় দুই হাজার অবৈধ দোকানপাট সরিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ • রাত ০৮:৩৩
history আপডেট: ৫ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

অভিযানে অংশ নিয়ে প্রশাসক বলেন, ‘নগরবাসীকে কথা দিয়েছিলাম, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করা হবে। রাস্তার ওপর দিয়ে মানুষ হাঁটবে, যানবাহন চলাচল করবে। সেখানে রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে।’

শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘ডিএনসিসির পক্ষ থেকে আমি ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করেছি। একইভাবে নগরবাসীকে কথা দিয়েছি, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করব। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না। সেই লক্ষ্যেই আজকের অভিযান পরিচালিত হচ্ছে।’

এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে মিরপুর ১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।

সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর ১ গোল চত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ফুটপাত থেকে প্রায় দুই হাজার দোকান সরানো হয়েছে।