calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / সারা বাংলা / কিভাবে গাজীপুরে জনসভা করল খুনি মোশতাক : জাহাঙ্গীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কিভাবে গাজীপুরে জনসভা করল খুনি মোশতাক : জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, নতুন প্রজন্ম জানতে চায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালে হত্যা করে ওই খুনি মোশতাক কিভাবে ১৯৭৬ সালে গাজীপুরে এসে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১০ জুন ২০২৩ • রাত ০৯:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩৫ বার পঠিত

আজমত উল্লা খানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ৭৩ বছর ধরে যারা আওয়ামী লীগ করেন, তৃণমূলের আওয়ামী লীগ, মাঠের নেতাকর্মী তাদের আপনি গাদ্দার, বেইমান এবং মোনাফেক বলছেন। আজকে আমি বলছি, তৃণমূলের আওয়ামী লীগ এবং মাঠের নেতাকর্মীরা আমার মা জায়েদা খাতুনকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। তারা একটি অন্যায়-অবিচার এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এজন্য নির্বাচন করতে আমাদের কোনো লিফলেট, পোস্টার, প্রচার-প্রচারণা, এমনকি এজেন্ট পর্র্যন্ত লাগেনি। নেতাকর্মীদের কেন্দ্র খরচ পর্র্যন্ত আমাদের দিতে হয়নি। এটা ছিল একটি প্রতিবাদ এবং আদর্শের লড়াই।

জাহাঙ্গীর আলম বলেন, আজকে আপনাদের ব্যাখ্যা দিতে হবে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিনকে কেন ফেল করানো হয়েছিল। এত বড় বড় নেতা থাকা সত্ত্বেও টঙ্গীতে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী কেন ফেল করলেন? ওই দিন যদি তিনি মূল্যায়ন সভা করতেন তাহলে আজকে ২০২৩ সালে এসে আপনাকে মূল্যায়ন সভা করতে হতো না।

তিনি আরও বলেন, নির্বাচনে তার প্রায় ১৫ হাজার নেতাকর্মীর বাসায় পুলিশ হানা দিয়েছে। এখনো কয়েকশ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলায় জেল খাটছেন। যারা বা যে নেতারা আমাদের আওয়ামী লীগের তৃণমূলকর্মীদের বাসায় পুলিশ পাঠিয়েছেন। পুলিশে ধরিয়ে দিয়ে জেল খাটিয়েছেন সেসব নেতাদের আপনারা বয়কট করবেন। তারা যেন আগামীতে আর কোনো ভোটে পার্লামেন্ট মেম্বার, মেয়র বা কাউন্সিলর পর্যন্ত না হতে পারে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, আপনারা আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনাদের জন্য এবং এই শহর রক্ষার জন্য যেখানে যা লাগে আমি সব করব-ইনশাআল্লাহ। তিনি গাজীপুর থেকে সারা দেশের নেতাদের শিক্ষা গ্রহণের অনুরোধ জানিয়ে আরও বলেন, আপনারা তৃণমূলকর্মীদের ধোঁকা দেবেন না। সারা দেশের তৃণমূলকর্মীদের মূল্যায়ন করলে আওয়ামী লীগের নেতাকর্মীর অভাব হবে না। আর তৃণমূলকর্মীদের অবমূল্যায়ন করলে ভবিষ্যতে আরও বড় ধরনের খেসারত আপনাদের দিতে হবে। 

তিনি বলেন, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছেন ঢাকায় বসে এবং গাজীপুরে এসে তৃণমূলকর্মীদের কষ্ট দিয়েছেন আমি বলব, আপনারা তাদের কাছে ক্ষমা চেয়ে এলাকায় গিয়ে রাজনীতি করেন। না হয়, আপনাদের এলাকার মানুষও আপনাদের ছাড়বে না।

শনিবার সকালে গাজীপুর মহানগরের ছয়দানা মালেকের বাড়ি হারিকেন ফ্যাক্টরি এলাকায় নির্বাচন পরবর্তী কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওই এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #1111