calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আমি এখনো জীবিত আছি‘ অনেক সৌভাগ্যবান ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আমি এখনো জীবিত আছি‘ অনেক সৌভাগ্যবান ’

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করছি, আমি এখনো জীবিত আছি। আমার অনেক সহকর্মীর মধ্যে অনেকেই আছেন, যারা আমার মতো সৌভাগ্যবান হতে পারেনি। এখনো নিখোঁজ রয়েছেন, অনেকের লাশও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ জুন ২০২৩ • সকাল ১১:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে  সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।গত বুধবার শিলং শহরের সানরাইজ গেস্টহাউজে সালাহউদ্দিন আহমেদের সঙ্গে একান্ত আলোচনা হয় । 

কবে দেশে ফিরছেন- এ প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি সোমবার ট্রাভেল পাশ হাতে পেয়েছি। আমি প্রায় ৫ বছর চিকিৎসাসেবার বাইরে আছি। এখানে দিল্লিতে আমার দুটি বড় অপারেশন হয়েছে। একটি কিডনিতে, অন্যটি ঘাড়ে। এছাড়া হার্টে তিনটি স্টেন্ট আছে। বছরে অন্তত একবার চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করার কথা ছিল। যেটা হয়নি। বৈধ কাগজপত্র না থাকার কারণে শিলং থেকে বের হতে পারিনি। এখন আমি প্রথম যে কাজটি করতে চাই, তা হলো আমার স্বাস্থ্য পরীক্ষা। তারপর যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাই।

এছাড়া অন্য কোনো ইস্যু আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা তো ট্রাভেল পাশ। ভারত সরকারের কিছু বিধিবিধান আছে, সেগুলো তারা করবে। এছাড়া কোর্টের রায়ের পর পুলিশ বিভাগের কিছু কাগজপত্রের বিষয় আছে। আশা করি, সেগুলো সময়মতো হয়ে যাবে।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধারের পর সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। 

২০১৫ সালের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ। প্রায় সাত বছর বিচার চলার পর এ বছরের ২৮ ফেব্রুয়ারি তাকে বেকসুর খালস দেন শিলং জজ আদালতের আপিল বিভাগ। তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন আদালত।

এরপর দেশে ফিরতে ৮ মে ভারতের গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার বরাবর ট্রাভেল পাশের আবেদন করেন তিনি। 

সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ট্রাভেল পাশ দেয়। সবশেষ গত ১২ জুন সোমবার রাতে দেশে ফেরার জন্য ট্রাভেল পাশ হাতে পান তিনি। এরপরই আলোচনা শুরু হয় কবে দেশে ফিরবেন তিনি। 


tag ট্যাগ: #1111