calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামজামী ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদের বিরুদ্ধে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬ • রাত ০৯:১৭
history আপডেট: ৭ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১০ নম্বর জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় পলাশ আহমেদকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

অভিযোগকারীদের দাবি, বিদ্যুৎ বিল পরিশোধ না করার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশ আহমেদকে উদ্দেশ করে একটি ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টটিতে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগের সঙ্গে তাঁর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষাকে মিলিয়ে কৌতুকপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ‘৬ মাস ধরে বিদ্যুৎ বিল বাকি, তবুও উন্নয়নের স্বপ্ন দেখি।’ পাশাপাশি ‘বিদ্যুৎ বিল বাকি থাকলেও চেয়ারম্যান হওয়ার স্বপ্নে কোনো ঘাটতি নাই’—এমন স্লোগানও ব্যবহার করা হয়েছে।

স্থানীয়ভাবে আলোচনায় থাকা পলাশ আহমেদ এর  পিতার নাম মো. ইসলাম। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার নওদাপাঁচলিয়া গ্রামে।

তবে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কোনো নথি বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পলাশ আহমেদের বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

দ্রষ্টব্য: বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও বিদ্যুৎ অফিসের তথ্য নিয়ে প্রতিবেদনটি পুনরায় করা হবে।