calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ৫ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৫ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলায়

১৫ বছরের ছেলে শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শহরের শরণার্থী শিবিরে সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনির প্রাণ যায়। খবর:...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ জুন ২০২৩ • রাত ০৯:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর সাতজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। বলা হচ্ছে, দুই দশক আগে ফিলিস্তিনি ইন্তিফাদার ঘটনার পর এই প্রথম ইসরায়েলি হেলিকপ্টারে আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনিরা।

দখলকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিনি শহরগুলোতে গত ১৮ মাসে সামরিক অভিযান বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া, গ্রেপ্তার করা এবং গুলি করে হত্যার ঘটনা আগের চেয়ে বেড়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ১৬০ ফিলিস্তিনি এবং ২১ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা যায়।

tag ট্যাগ: #1111