calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / চিনির বাজারে সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই অস্থিরতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

চিনির বাজারে সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই অস্থিরতা

সিদ্ধান্ত কার্যকর করার আগেই পাইকারি বাজারে চিনির দাম বেড়েছে। ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এক দিনের ব্যবধানে কেজিতে খুচরা পর্যায়ে চিনির দাম ৫ টাকা বেড়েছে। গতকাল মঙ্গলবার...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জুন ২০২৩ • দুপুর ১২:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১১ বার পঠিত

তবে মিলারদের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের খবর পেয়ে পাইকারি বাজারে আগেভাগেই চিনির দাম বাড়ানো হলো। দুই দিন আগে পাইকারিতে চিনির বস্তা ছিল ৬ হাজার ২০০ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৬ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৪৫০ টাকায়। খুচরা বিক্রেতাদের কেউ কেউ প্রতি কেজি খোলা চিনি ১৩৫ থেকে ১৪৫ টাকায় বিক্রি করেছেন। এক দিন আগেও বিক্রি হয়েছে ১৩০ টাকায়।

মালিবাগে মায়ের দোয়া স্টোরের বিক্রয়কর্মী আল আমিন সরকার সমকালকে বলেন, ‘এক দিনেই পাইকারি বাজারে বস্তায় আড়াইশ টাকা বেড়ে গেছে। প্রতি বস্তা কিনেছি ৬ হাজার ৪৫০ টাকায়।’ কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, ‘আগের দিন প্রতি কেজি চিনি ১৩০ টাকায় বিক্রি করেছি। এখন ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে।’ তেজকুনিপাড়া এলাকার মায়ের দোয়া স্টোর-১ এর স্বত্বাধিকারী মো. হেলাল বলেন, ‘গত রোববার মোহাম্মদপুর পাইকারি বাজার থেকে প্রতি বস্তা কিনেছি ৬ হাজার ১৫০ টাকা, সোমবার ৬ হাজার ২৭০ টাকা এবং মঙ্গলবার কিনেছি ৬ হাজার ৩৭০ টাকায়।’

বাংলাদেশ পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মফিজুল হক বলেন, পাইকারি পর্যায়ে দাম এখনও বেশি বাড়েনি। বস্তা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০০ থেকে ৬ হাজার ৩০০ টাকা দরে। মিল থেকে নতুন দরের চিনি এলে তখন নতুন দরেই বিক্রি হবে।

এদিকে চিনির দাম নতুন করে না বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ক্যাব জানায়, চিনিকল মালিকদের এ সিদ্ধান্ত অযৌক্তিক, ভোক্তা স্বার্থবিরোধী ও অন্যায়। এ সিদ্ধান্ত কার্যকর না করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ক্যাব।

tag ট্যাগ: #1111