calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / একটি কোরবানি একটি পরিবারে ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

একটি কোরবানি একটি পরিবারে ?

কোরবানি সবার ওপর ওয়াজিব নয়; বরং যার সামর্থ্য আছে তার ওপর ওয়াজিব। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যার সাধ্য ছিল কোরবানি দেয়ার; কিন্তু দিলো না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়।’ (মুসতাদরক হাকিম-৭৫৬৫, সহিহুত তারগিব লিল...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জুন ২০২৩ • দুপুর ১২:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

রাসূলুল্লাহ সা: যখন কোরবানি দেয়ার ইচ্ছা করতেন তখন দু’টি বড় সাইজের সুন্দর দেখতে খাসি করা কাটান দেয়া পুরুষ মেষ বা ভেড়া ক্রয় করতেন। তাঁর উম্মতের যারা তাওহিদ ও তাঁর রিসালাতের সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে একটি কোরবানি করতেন এবং অন্যটি মুহাম্মাদ সা: এবং মুহাম্মাদ সা:-এর পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। (ইবনে মাজাহ-৩১২২, মুসনাদ আহমাদ-২৫৮২৫, হাদিসটি হাসান)

এই হাদিস দু’টির ভিত্তিতে ইমাম মালেক, ইমাম আহমাদ প্রমুখ ফকিহ বলেন, একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট হবে। (সুনানে তিরমিজি-১৫৮৭, তুহফাতুল আহওযি, ১৪২৫ নম্বর হাদিসের আলোচনা, মুয়াত্তা মালিক-১০৩৩)

পরিবার বলতে স্বামী, স্ত্রী ও সন্তানদের বোঝায়। আর সাধারণত একটি পরিবারে পরিবারপ্রধানের ওপরই কোরবানি ওয়াজিব হয়। সুতরাং এই হাদিস দু’টি দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় না যে, পরিবারের অন্য সদস্যদের সামর্থ্য থাকলেও একটি কোরবানিই সবার জন্য যথেষ্ট হবে। পক্ষান্তরে প্রথম হাদিসে আমরা দেখেছি যার সামর্থ্য আছে সেই কোরবানি দেবে। এ জন্য ইমাম আবু হানিফা, আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রমুখ ফকিহ একই পরিবারেও একাধিক ব্যক্তির সামর্থ্য থাকলে প্রত্যেকের জন্য কোরবানি দেয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। (সঙ্কলিত)


tag ট্যাগ: #1111