calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ইসলামী আন্দোলন আ.লীগ বাদে সব দলকে আমন্ত্রণ জানাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ইসলামী আন্দোলন আ.লীগ বাদে সব দলকে আমন্ত্রণ জানাল

সব রাজনৈতিক দল ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গুলিস্তানের একটি হোটেলে শনিবার সকালে দলের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এ সভা হবে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ জুন ২০২৩ • রাত ০১:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পায়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, ‘বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সকাল সাড়ে দশটায় শুরু হবে। সভায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করে নিজেদের আগামী দিনের রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে পারেন চরমোনাই পির। 

এক্ষেত্রে আগের মতোই স্বতন্ত্র অবস্থান নাকি রাজনৈতিক কোনো জোটে যুক্ত হবে ইসলামী আন্দোলন, তা অনেকটাই স্পষ্ট হবে। এছাড়া সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট আন্দোলন করছে। ইসলামী আন্দোলন একই দাবিতে পৃথকভাবে আন্দোলনে থাকবে কিনা তাও সভায় পরিষ্কার করা হতে পারে। 

জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য সব দল ও সুধী সমাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল হিসাবে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির নেতা খলিলুর রহমান মাদানীকে ব্যক্তিগতভাবে মতবিনিময় সভায় অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়েছে।’  

জানা গেছে, খলিলুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর যে হামলায় হয়, তার নিন্দা জানান তিনি। পরে সমবেদনা জানাতে বরিশালেও ছুটে গিয়েছিলেন খলিলুর রহমান।

সূত্র জানায়, চরমোনাই পির পরিবারের সন্তান ফয়জুল করীম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও দলের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার ওপর হামলার ঘটনা ভালোভাবে নেয়নি পির পরিবার।

tag ট্যাগ: #1111