calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল মালদ্বীপকে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল মালদ্বীপকে হারিয়ে

লেবাননের বিপক্ষে হেরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয় বাংলাদেশের। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আজ মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ জুন ২০২৩ • রাত ০৯:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

কঠিন সমীকরণের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে ৩-১ গোলে হারাল লাল-সবুজের দল। দাপুটে পারফরম্যান্সে ২০ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারাল লাল-সবুজ জার্সিধারীরা। 

রোববার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার শুরুর ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।  

পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান রাকিক হোসেন। ৬৭ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন তারিক কাজী। খেলার একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।

সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভুটানকে হারাতেই হবে বাংলাদেশকে।

tag ট্যাগ: #1111