calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ফাটল ধরেছে পুতিনের নেতৃত্বে : যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফাটল ধরেছে পুতিনের নেতৃত্বে : যুক্তরাষ্ট্র

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর ব্যাপারে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিঙ্কেন জানিয়েছেন, পুতিনের নেতৃত্বে ফাটল ধরেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ জুন ২০২৩ • রাত ০৯:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে এ কথা বলেন ব্লিঙ্কেন। তিনি বলেন, পুতিনের নেতৃত্বে ফাটল ধরেছে। ওয়াগনার বাহিনী এখন পুতিনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। এর মাধ্যমে পুতিনের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 

ব্লিঙ্কেন বলেন, কয়েকমাস আগেও পৃথিবীর বুক থেকে কিয়েভকে মুছে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন পুতিন। আর এখন তার নিজের তৈরি সেনাবাহিনী মস্কোর বিরুদ্ধে মাঠে নেমেছে। 

ওয়াগনার গ্রুপ বিলুপ্ত করে দিতে চেয়েছিল রাশিয়া, এমন অভিযোগ এনে এর বিচারের দাবিতে ২৩ জুন বিদ্রোহ ঘোষণা করে বাহিনীটি। মস্কো অভিমুখে রওনা হয়ে শনিবার সমঝোতা করে ফের তারা ক্যাম্পে ফিরে আসে। 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যেন ভুল করেছেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এখন হুমকির মধ্যে রয়েছে তার জীবন। এমনটাই মনে করেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কেসিয়ানভ। ওয়াগনার বাহিনীর বিদ্রোহের মধ্য দিয়ে পুতিনের পতনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন তিনি। 

tag ট্যাগ: #1111